সর্বশেষ

অর্থনীতি

টানা ষষ্ঠবার কমলো স্বর্ণের দাম: ভরি ২ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো স্বর্ণের দাম কমানো হলো। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। সংগঠনটির ঘোষণা অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ৩৭৫ টাকায়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।

বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল থেকেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০