সর্বশেষ

জাতীয়

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম বুধবার গণমাধ্যমকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। তাদের প্রচেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণের কাজে আরও একটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০