সর্বশেষ

আন্তর্জাতিক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুয়েতে অবস্থিত আলি আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সকালে চালানো এ হামলায় ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ তথ্য জানা গেছে। ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিধ্বংসী যুদ্ধ ড্রোন দিয়ে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা।

ইরানের সেনাবাহিনী তাদের বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো শক্তির কাছে মাথা নত করবে না তারা। যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত ও বিধ্বংসী। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমাবদ্ধতাও বিবেচনায় নেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুতামূলক ড্রোন হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

তবে ইরানের দাবি করা হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০