সর্বশেষ

জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাকশ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অবস্থান করছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মিরপুরের পল্লবী এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। সকাল সাড়ে আটটার দিকে পল্লবী থানার সেকশন-৭ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান।

তবে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তাঁরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০