সর্বশেষ

সারাদেশ

নারীদের স্বাবলম্বী করতে সরকার নিরলস কাজ করছে: হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ীতে আয়োজিত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ সংলাপে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান সরকার দেশের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার সকালে অনুষ্ঠিত এই নীতি নির্ধারণী সংলাপে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে নারীরা শিক্ষার পথ খুঁজে পান এবং আজ প্রশাসনের শীর্ষ পদে আসীন হচ্ছেন।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ উদ্যোগে ফ্যামিলি কার্ড প্রবর্তনের মাধ্যমে দেশের নারীরা অর্থনৈতিক স্বাধীনতার মুখ দেখছেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সাবেক সংসদ সদস্য সুফিয়া হক এবং খান ফাউন্ডেশনের কর্মকর্তা সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০