সর্বশেষ

সারাদেশ

জলবায়ু তহবিলে ঋণের বদলে অনুদানের দাবি: মোংলায় সংহতি সমাবেশ ও র‌্যালি

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে জলবায়ু ন্যায্যতার দাবিতে মোংলায় বৈশ্বিক সংহতি কর্মসূচি পালিত হয়েছে। কানাইনগর পশুর নদীর পাড়ে আয়োজিত সাইকেল র‌্যালি ও মানববন্ধনে বক্তারা ধনী দেশগুলোর কাছে ঋণের বদলে অনুদান এবং জীবাশ্ম জ্বালানি বন্ধের জোরালো দাবি জানান।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, উদয়ন যুব সংঘ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মোংলার কানাইনগর পশুর নদী তীরে অনুষ্ঠিত বৈশ্বিক সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন ধরা’র কেন্দ্রীয় নেতা মোঃ নূর আলম শেখ।

সমাবেশে বক্তব্য প্রদানকালে মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশ ও দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে হবে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশকে ঋণের বদলে অনুদান দিতে হবে এবং সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ সব জীবাশ্ম জ্বালানি প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে ধরা’র নেত্রী কমলা সরকার বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার জোর তাগিদ দেন। অন্যদিকে ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি মেহেদী হাসান কর্পোরেট নিয়ন্ত্রণ বন্ধ করে পরিবেশবান্ধব কৃষি ও ঐতিহ্যবাহী স্থানীয় জ্ঞানভিত্তিক খাদ্য ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন।

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলন উপলক্ষে আয়োজিত এই বৈশ্বিক সংহতি কর্মসূচিতে স্থানীয় জেলে, বনজীবী, জলবায়ু উদ্বাস্তু এবং নদী ভাঙনকবলিত বহু মানুষ অংশ নিয়ে নিজেদের ন্যায়সংগত অধিকারের পক্ষে সংহতি প্রকাশ করেন।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০