সর্বশেষ

সারাদেশ

বিরলে ১১০ মসজিদ-মাদ্রাসায় জায়নামাজ ও কার্পেট বিতরণ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং মুসল্লিদের সুবিধার্থে ১১০টি মসজিদ ও মাদ্রাসায় উন্নতমানের জায়নামাজ এবং কার্পেট প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, মসজিদ ও মাদ্রাসা কেবল উপাসনার স্থান নয়, এটি নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতি গঠনে বড় ভূমিকা রাখে। এসব প্রতিষ্ঠানের সুবিধা নিশ্চিত করা সকলের দায়িত্ব।

তিনি আরও জানান, মুসল্লিরা যেন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশে নামাজ আদায় করতে পারেন সেই লক্ষ্যেই এই অনুদান দেওয়া হলো। আগামী দিনেও এলাকাটিতে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

উক্ত আয়োজনে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল ইমরান এবং স্থানীয় বিএনপির সভাপতি বাবুলসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুদান পেয়ে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০