সর্বশেষ

আইন-আদালত

সাজাপ্রাপ্তকে নতুন পাসপোর্ট দেয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই। ইতিমধ্যে বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে আইনের ৭ নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির পাসপোর্ট জব্দ বা বাতিল করা যেতে পারে। শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। তাঁর এ অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের আওতায় পড়ে। এ কারণেই বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে।

তিনি আরও বলেন, পাসপোর্ট আইনের ৬ নম্বর অনুচ্ছেদের এ, বি, সি ও ই ধারা অনুযায়ী, শেখ হাসিনা দণ্ডিত হওয়ায় তাঁকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০