জাতীয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ঢাবিতে দুই জায়গায় হাতবোমা বিস্ফোরণ, আহত ২
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরিত দুটি হাতবোমার একটি দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ওপর ফাটে। এতে দুজন আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথায় আঘাত লেগেছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, বিশ্ববিদ্যালয়ের দুটি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর। গাড়িতে থাকা অবস্থায় তাঁর মাথায় আঘাত লাগে।
১২২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর