সর্বশেষ

মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জের চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপালগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানির পর ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে নতুন তথ্য নেই

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার সম্পর্কে দেশটির সরকার এখনো নতুন কোনো তথ্য জানায়নি। একই সঙ্গে সৌদি আরবের কারাগারে থাকা প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দির বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২৩ অক্টোবর) রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, জবাব দেয়নি রিয়াদ

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকার পাঠানো প্রশ্নের জবাব এখনো দেয়নি রিয়াদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশি কর্তৃপক্ষকে না জানিয়েই গত ১৪ অক্টোবর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় মামলার নথি, দণ্ড কার্যকরের কারণ এবং বাংলাদেশি কূটনৈতিক মিশনকে অবহিত না করার বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার।

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের তথ্য চেয়ে ঢাকার ফের চিঠি

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আবারও কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। সৌদি আরবের পাঠানো বন্দি তালিকায় তাঁদের নাম থাকলেও কী সাজা দেওয়া হয়েছে, তা উল্লেখ ছিল না। এ কারণে দুই বাংলাদেশির মামলার বিবরণ ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ঢাকা।

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার তাঁদের এই দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।