সর্বশেষ

জাতীয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি পদায়ন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে থানা দুটির বর্তমান ওসিদের গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া থানা দুটির দায়িত্বে থাকা বর্তমান ওসিদের ডিবিতে বদলি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, যাত্রাবাড়ী থানার বর্তমান ওসি মোহাম্মদ রাজুকে ডিবির মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্বে যাত্রাবাড়ী থানার ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রুবেল হাওলাদার। আর শেরেবাংলা নগর থানার নতুন ওসি করা হয়েছে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহিদুল ইসলামকে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০