সর্বশেষ

রাজনীতি

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হাসিনা দেশে ফিরতে পারবেন না: আমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে ক্ষমতায় ফিরতে পারেননি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দেশে ফিরতে পারবেন না। পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এ কারণে একটি দল ষড়যন্ত্র করছে। যে দলের রাজনীতি করার অধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিলেন।

গার্মেন্টস শ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে আমানউল্লাহ আমান বলেন, ওই আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা অনুপ্রবেশ করে জ্বালাও-পোড়াও ও ভাঙচুর করেছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে কোনো ফ্যাসিস্টকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। রাজপথে নেমে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০