সর্বশেষ

মতামত

ঐক্যের অভাবে বাড়ে সার্বভৌমত্বের সংকট, বাড়ে রাষ্ট্রের দায়

ফারূক মাহমূদ
ফারূক মাহমূদ

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐক্যের অভাব, জ্বালানি ও অর্থনৈতিক সংকট এবং সুশাসনের ঘাটতি বাংলাদেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় সক্ষমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণের আস্থা ও সক্ষমতার ওপর নির্ভরশীল উল্লেখ করে জাতীয় স্বার্থে দায়িত্বশীল ঐকমত্য, সুশাসন ও উৎপাদনমুখী রাষ্ট্রনীতি গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন ফারূক মাহমূদ।

ফারূক মাহমূদ

একটি রাষ্ট্রের সংকট কেবলমাত্র সরকারের গৎবাধা অর্থনীতির পরিসংখ্যানে ধরা পড়ে না। প্রকৃত সংকট ধরা পড়ে মানুষের অনিশ্চিত জীবনের হাতছানিতে। আর রূঢ়তা প্রকাশ পায় হারিয়ে যাওয়া কর্মসংস্থান এবং ক্ষয়িষ্ণু স্বপ্নের অন্ধ গোলিতে।

আজ বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাস সংকট মারাত্মক রূপ নিয়েছে। শিল্পের স্থবিরতা আর ক্রমবর্ধমান বেকারত্বের জন্য আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং মানুষ সত্যিকারভাবেই ক্রয়ক্ষমতা হ্রাসের বহুমাত্রিক বাস্তবতায় দিশাহারা।

এটি কিন্ত নিছক সাময়িক দুর্যোগ নয়। এর পেছনে রয়েছে রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং নীতিনৈতিকতার চরম পরীক্ষায় ব্যর্থতার ইশারা।

আজকের বাস্তবতায় বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষিত করতে হলে সীমান্ত প্রহরার মতই
জ্বালানি, অর্থনীতি, সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণে সতর্কতা ও আত্মনির্ভরতার পরিচয় দিতে হবে।
তা'নাহলে জনগণ যখন নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার নিশ্চয়তা হারাবে, তখন স্বাধীনতার তাৎপর্যও নির্ঘাত প্রশ্নের মুখে পড়বে।

তাই এখন আমাদের প্রয়োজন ক্ষমতার প্রতিযোগিতা না বাড়িয়ে জাতীয় স্বার্থে দায়িত্বশীল ঐকমত্য, সুশাসন ও উৎপাদনমুখী রাষ্ট্রনীতি গ্রহণ করা।
কারণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ক্ষমতাসীনদের হাতে থাকলেও, রাষ্ট্রের প্রকৃত শক্তি কিন্ত জনগণের আস্থা ও সক্ষমতায়।
আর এই সক্ষমতাকে যুৎসইভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন সবার আগে জাতীয় ঐক্য।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
মতামত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০