সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার, নিরাপদে আছেন মন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী
স্টাফ রিপোর্টার, রাজশাহী

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিমানবন্দরে অবস্থান করছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রবিউল ইসলাম জানান, সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরে দায়িত্ব পালনরত পুলিশের নজরে গ্রেনেডসদৃশ বস্তু দুটি আনেন। পরে পুলিশ ওই স্থান ঘিরে রাখে।

এর পাঁচ মিনিট আগে, সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তখন তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন।

গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি মন্ত্রীকে জানানোর পর নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়। পরে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।

পুলিশ জানায়, উদ্ধার করা বস্তু দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার গাজিউর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বস্তু দুটি পরীক্ষা করার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০