সর্বশেষ

সারাদেশ

এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী: খাগড়াছড়িতে ইউপিডিএফের র‍্যালি ও সভা

আল মামুন, খাগড়াছড়ি
আল মামুন, খাগড়াছড়ি

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়িতে র‍্যালি ও শোকসভা করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। মঙ্গলবার সকালে খাগড়াছড়ির চেঙ্গি স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ শেষে মধুপুরস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ে জুম্ম জনগণের অধিকার আদায়ে এমএন লারমার আদর্শকে ধারণ করে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন দলটির নেতারা।

শোকসভার শুরুতে মহান এই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় সদস্য মুকুল চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক অমর জ্যাতি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি লবিয়ত চাকমা বক্তব্য পেশ করেন। বক্তারা পাহাড়ে জুম্ম জাতীয় অধিকার রক্ষায় বীর শহীদদের অবদান স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে সমীরণ চাকমা বলেন, নিপীড়িত জুম্ম জনগণের অধিকার আদায়ের স্বপ্নদ্রষ্টা এমএন লারমা জাতিকে সঠিক পথ দেখিয়েছেন। ষড়যন্ত্রকারীদের গুলিতে তাঁর শারীরিক মৃত্যু হলেও আদর্শকে ধ্বংস করা সম্ভব হয়নি। এই মহান নেতার দেখানো পথেই পাহাড়ের মানুষের প্রকৃত মুক্তি নিহিত রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০