সর্বশেষ

সারাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ৩০ জনকে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে স্থানীয় অসচ্ছল ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে ১৫ জনের হাতে হুইলচেয়ার এবং ১৫ জনের মধ্যে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রশাসনিক ভবন চত্বরে মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্ল্যান্ট প্রধান অভিষেক কুমার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশনস) রবীন্দ্র কুমার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক (কমার্শিয়াল) অজয় দুয়া, ব্যবস্থাপনা পরিচালক রামনাথ পূজারী, পরিচালক নগেন্দ্র কুমার মিশ্র এবং এক্সিম ব্যাংকের মহাব্যবস্থাপক মীনা ভার্মা।

এ সময় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) আনোয়ারুল আজিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় মোট ৩০টি হুইলচেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী ছাড়াও সারা বছর স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিদ্যুৎকেন্দ্রটি। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০