সর্বশেষ

রাজনীতি

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্রের আশঙ্কা, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতা, ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর আশঙ্কা, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান উল্লেখ করেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তাঁর মতে, কোনো মালিক বা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। তিনি বিশ্বাস করেন, কোনো শ্রমিকই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হতে চাইবেন না।

জামায়াত আমির আরও বলেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে সম্ভাবনা তৈরি হওয়ার কথা থাকলেও এ পরিস্থিতিতে সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে।

এ সময় শিল্প খাতকে ঘিরে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেই আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতিতে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিকতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান ও দেশের অর্থনীতির স্বার্থে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০