সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর পৌর এলাকার পরিবেশ রক্ষায় ১০ দফা দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর পৌর এলাকার পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ ও জলাশয় রক্ষাসহ নাগরিক সমস্যা সমাধানে ১০ দফা দাবি জানিয়েছে পরিবেশ উন্নয়ন ফোরাম। এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে রোববার (১ নভেম্বর) ফরিদপুর পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

ফরিদপুর পৌর এলাকার পরিবেশ সংরক্ষণ ও নাগরিক জীবনযাত্রার মান উন্নয়নে ১০ দফা দাবি জানিয়েছে পরিবেশ উন্নয়ন ফোরাম। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ইলিয়াছুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

স্মারকলিপিতে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম জোরদারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ নিশ্চিত করা এবং অম্বিকা ময়দানে শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পৌর এলাকার পুকুর ও জলাশয় দখলমুক্ত করে সংরক্ষণ, সড়ক ও ফুটপাতের উন্নয়ন, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। বায়ু ও ধুলাদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি সবুজায়ন কর্মসূচি জোরদারের বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপি গ্রহণের পর অম্বিকা ময়দান এলাকায় সাউন্ডবক্স বা উচ্চশব্দ সৃষ্টিকারী কোনো অনুষ্ঠানের অনুমোদন না দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ দেন পৌর প্রশাসক ইলিয়াছুর রহমান। আশপাশের হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের পরিবেশ শান্ত এবং শব্দদূষণমুক্ত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পৌর প্রশাসক আরও জানান, কাঠপট্টি ও চকবাজার এলাকার দুটি পুকুর পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে স্মারকলিপিতে উত্থাপিত অন্যান্য দাবিও পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র, পরিবেশ উন্নয়ন ফোরামের সহসভাপতি রেহেনা পিয়া ও মনোয়ারা রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিবেশ উন্নয়ন ফোরামের নেতারা আশা প্রকাশ করেন, তাঁদের উত্থাপিত ১০ দফা দাবি বাস্তবায়িত হলে ফরিদপুর পৌর এলাকার পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০