সর্বশেষ

সারাদেশ

পাবনায় বজ্রপাতে নিহত ৬ জনের জানাজা ও দাফন সম্পন্ন

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলায় সোনাপাতি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারানো ছয় শিশু ও কিশোরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে মালঞ্চি ইউনিয়নের বাসুদেবপুর গোরস্থান মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের বাড়ি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা ও নলমুড়া এলাকায়। তারা সকলেই পরস্পর আত্মীয়। শনিবার সকাল ১০টায় জানাজা শেষে স্থানীয় বাসুদেবপুর কবরস্থানে তাদের দাফন করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার দুপুরে সোনাপাতি বিলে শৌখিন মৎস্য শিকারিরা বড়শি দিয়ে মাছ ধরতে যান। বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে তারা বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয় এবং আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় আহত হন।

পাবনা সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে বজ্রপাতে নিহত ও আহতদের সহায়তায় বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। নীতিমালার আওতায় নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০