বজ্রপাত
সিরাজগঞ্জে বজ্রপাতে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়িতে আগুন
সিরাজগঞ্জ শহরের হোসেনপুর এলাকায় আকস্মিক বজ্রপাতের আঘাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বাড়ির প্রধান ফটকের গ্যাস রাইজারে বজ্রপাত হলে এই আগুনের সূত্রপাত হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ফরিদপুরের সালথায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
ফরিদপুরের সালথা উপজেলায় ফসলের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামের এক কিশোরের করুণ মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ফরিদপুরে বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু
ফরিদপুর সদর উপজেলায় বৃষ্টির সময় বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সহপাঠীদের সাথে বাড়ির পাশে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতের শিকার হয় সে।
নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের একটি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টানা বৃষ্টির মধ্যে মাছ শিকারে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ।
সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৃষ্টি চলাকালীন পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।