সারাদেশ
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের আরও একটি চালান এসে পৌঁছেছে। শনিবার সকালে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহারায় রূপপুর প্রকল্পে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। চলতি বছরে এটি পারমাণবিক জ্বালানির চতুর্থ চালান।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান
কলিট তালুকদার, পাবনা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামের আরও একটি চালান এসে পৌঁছেছে। শনিবার সকালে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া প্রহারায় রূপপুর প্রকল্পে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি। চলতি বছরে এটি পারমাণবিক জ্বালানির চতুর্থ চালান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে এই ইউরেনিয়াম রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়। শনিবার সকাল ৭টা ১৭ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বহরটি বিদ্যুৎ কেন্দ্রের ভেতরের এলাকায় প্রবেশ করে।
জ্বালানি পরিবহনের পুরো পথজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা এই বহরের সুরক্ষায় নিয়োজিত ছিলেন। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন ছিল সতর্ক প্রহরা।
প্রকল্প সূত্র জানায়, প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা ও দ্বিতীয় ইউনিটের জন্য পর্যায়ক্রমে এই জ্বালানি আনা হচ্ছে। এর আগে গত ৩ অক্টোবর প্রথম এবং ২৭ অক্টোবর তৃতীয় চালান রূপপুরে সফলভাবে পৌঁছায়।
১১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর