সর্বশেষ

সারাদেশ

হাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম কেমিস্ট্রি অলিম্পিয়াড

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় দেশের তরুণ শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানমনস্কতা ও মেধার স্বাক্ষর রাখেন। দিনব্যাপী নানা কর্মসূচির পর সফলভাবে সম্পন্ন হয় মেধা অন্বেষণের এই অলিম্পিয়াড।

শনিবার ক্যাম্পাসের রসায়ন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে নির্ধারিত কেন্দ্রে প্রিলিমিনারি রাউন্ডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ও অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন এবং স্বাগত বক্তব্য পেশ করেন সদস্য সচিব ড. ফাতিহা ফারহানা এমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী ইশরাত মাহমুদ সৌরভ ও হৈমন্তী রায় হিমু।

বক্তারা জানান, রসায়নের মতো মৌলিক বিজ্ঞানকে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে এই অলিম্পিয়াড অনন্য ভূমিকা রাখছে। বিকেলে সফল প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবের সমাপ্তি ঘটে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০