সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে এইচএসসি পরীক্ষায় চরম ফল বিপর্যয়: পাসের হার ৪৫.৯৮%

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুর শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে ৪৫.৯৮ শতাংশে নেমে এসেছে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। বোর্ডের অধীন ৪৯টি কলেজে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। এই ফল বিপর্যয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ তৈরি করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে মোট ১ লাখ ১৯ হাজার ৫৯১ জন শিক্ষার্থী নিবন্ধিত হলেও পরীক্ষায় সরাসরি অংশ নেন ১ লাখ ১১ হাজার ১৭৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৩৯৬ জন পরীক্ষার্থী।

এ বছর মেধার সর্বোচ্চ স্বাক্ষর রাখা জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ হাজার ৮৭৬ জন শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বোর্ডের আওতাধীন ৬৬৮টি কলেজের মধ্যে শতভাগ সাফল্য পেয়েছে মাত্র ৬টি প্রতিষ্ঠান, আর সম্পূর্ণ অকৃতকার্য হয়েছে ৪৯টি কলেজ।

বোর্ডের গত সাত বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০২০ সালে পাসের হার ছিল শতভাগ। পরবর্তীতে ২০২১ সালে ৯২.৮০ শতাংশ এবং ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৫৭.৮৯ শতাংশে। তবে ২০২৬ সালের ফলাফলে পাসের হার ৪৫.৯৮ শতাংশে নেমে আসা শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা।

শিক্ষাসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদানের অভাব, প্রয়োজনীয় শিক্ষকের ঘাটতি এবং শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণেই এই নেতিবাচক প্রভাব পড়েছে। এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০