সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪%, জিপিএ-৫ পেয়েছে ২,১৩৭ জন

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডে মোট পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং মোট ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

শনিবার সকাল ১১টায় শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ বিস্তারিত ফলাফল তুলে ধরেন। প্রকাশিত তথ্যানুযায়ী, এ বছর ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৩৫৪ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২০ হাজার ৭০৭ জন ছাত্রী এবং ১৫ হাজার ৬৪৭ জন ছাত্র। জিপিএ-৫ পাওয়া ২ হাজার ১৩৭ জনের মধ্যে ১ হাজার ১১৯ জন ছাত্রী ও ১ হাজার ১৮ জন ছাত্র। এ ছাড়া জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে ৮ হাজার ১৯৫ জন এবং জিপিএ ৩.৫০ থেকে ৪-এর মধ্যে ৮ হাজার ৫১৮ জন পরীক্ষার্থী স্থান পেয়েছেন।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগ শীর্ষস্থান দখল করেছে, যেখানে পাসের হার ৭৫.৫৬ শতাংশ। অপরদিকে মানবিক বিভাগে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২.৭২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে ৫টি প্রতিষ্ঠানে, বিপরীতে ১৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি।

জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলা ৫৯.৩৩ শতাংশ পাসের হার নিয়ে বোর্ডে শীর্ষে রয়েছে। এ ছাড়া শেরপুরে ৪৫.৬৫ শতাংশ, নেত্রকোনায় ৪৩.৯১ শতাংশ এবং জামালপুর জেলায় ৪৩.৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

১৪৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০