সর্বশেষ

পশ্চিমবঙ্গ

‘ভাবি-বৌদি’ বলা যাবে না, বাড়িতে বন্ধু ডাকাও বন্ধের পরামর্শ বিজেপি নেতার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৮:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
নিজ পরিবারের সদস্যদের বাইরে কাউকে ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে সম্বোধন করা যাবে না। এমনকি সামাজিক পরিবেশ সুস্থ রাখতে বাড়িতে বন্ধুদের আমন্ত্রণ জানানোও বন্ধ করা উচিত—এমন মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা।

রোববার (১৫ নভেম্বর) মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ভবানীপুর এলাকায় একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ শিকদার। তিনি ‘বৌদি-ভাবি সংস্কৃতি’র বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে বিষ্ণুচরণ শিকদার বলেন, পরিবারের বাইরের নারীদের ‘ভাবি’ বা ‘বৌদি’ বলে ডাকার প্রচলন বন্ধ করা উচিত। তাঁর পরামর্শ, বয়সে বড় নারীদের ‘দিদি’ এবং ছোটদের ‘বোন’ বলে সম্বোধন করতে হবে।

জনসভার মঞ্চে তিনি বলেন, ‘এই ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ সমাজে প্রচুর নোংরামি নিয়ে আসে।’

পারিবারিক বন্ধন ও সামাজিক রীতিনীতি রক্ষার কথা উল্লেখ করে বিজেপির এই নেতা বাড়িতে বন্ধুদের ডেকে আনার প্রচলন বন্ধেরও পরামর্শ দেন। তাঁর যুক্তি, সমাজকে সুস্থ রাখা এবং সামাজিক অবক্ষয় ঠেকাতে বাড়িতে বন্ধুদের আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকা প্রয়োজন।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০