সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬ ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। রোববার বিকেলে জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুড অফিস মোড় থেকে শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাতেন খাঁ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, নাচোল উপজেলা যুবদলের আহ্বায়ক আসিফ মাহমুদ এবং ভোলাহাট উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন।

এ সময় জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস, দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। তাঁরা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০