সর্বশেষ

সারাদেশ

দিনাজপুর সীমান্তে ভারতীয় ট্যাবলেট ও নিষিদ্ধ সিরাপ জব্দ

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪৮০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ১৪৪ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

দিনাজপুর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বিজিবি।

গত ২৮ নভেম্বর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মনিপুর ও মোহনপুর ব্রিজ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় দিনাজপুরের ছোট মনিপুর এবং পূর্ব মোহনপুর মাদ্রাসার পাশের পৃথক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ৪৮০টি ভারতীয় নেশাজাতীয় টেনসিউইন শূন্য দশমিক ৫ ট্যাবলেট এবং ১৪৪ বোতল বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ সিরাপ। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মাদক ও চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০