সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জে 'শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়' প্রতিপাদ্য নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবারে অনুষ্ঠিত এই কর্মসূচি বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা কন্যাশিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম আজাদ। এছাড়াও শিক্ষক, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বক্তারা তাঁদের বক্তব্যে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিয়ে প্রতিরোধ এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদের স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতি হিসেবে ইউএনও সুমন চৌধুরী বলেন, কন্যাশিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বাল্যবিয়ে পুরোপুরি প্রতিরোধ করে তাদের শিক্ষার অধিকার সুনিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি পরিবার ও সমাজকে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করার আহ্বান জানান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০