সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে মহানগর যুবদলের গাছের চারা বিতরণ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন জোরদারে রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে মহানগর যুবদল। সোমবার নগরীর চন্দ্রিমা থানার আল আরাফা একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটির নেতারা পর্যায়ক্রমে পুরো নগরীতে এ উদ্যোগ ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও নগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এই চারা বিতরণ কর্মসূচি হাতে নেয় রাজশাহী মহানগর যুবদল। অনুষ্ঠানে চন্দ্রিমা থানার ১৯ নম্বর ওয়ার্ডের আল আরাফা একাডেমির শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছ তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। সামাজিক ও পরিবেশবান্ধব এই উদ্যোগে শিক্ষার্থীরা সানন্দে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি বলেন, সবুজ রাজশাহী গড়তে বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ নিয়মিত কাজ করছে। নগরীর পরিবেশ রক্ষা ও ভবিষ্যত প্রজন্মের সুরক্ষায় সাধারণ মানুষকেও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম রবি জানান, তারেক রহমানের ঘোষিত নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁরা এই মহতী উদ্যোগ পরিচালনা করছেন। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি এলাকায় শিক্ষার্থীদের চারা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০