সাহিত্য
চেনা পথ, পরিচিত দৃশ্য—তবু অনেক কিছুই থেকে যায় চোখের আড়ালে। সময়ের সঙ্গে দৃষ্টির ঝাপসা হয়ে আসা যেন শুধু চোখের নয়, অনুভূতিরও পরিবর্তনের প্রতিচ্ছবি। শারমিন ফেরদৌসের কবিতা ‘আড়াল’-এ হারিয়ে যেতে থাকা অনুভূতি, স্মৃতি ও জীবনের সূক্ষ্ম উপলব্ধিগুলো উঠে এসেছে গভীর মমতায়।
আড়াল
শারমিন ফেরদৌস
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চেনা পথ, পরিচিত দৃশ্য—তবু অনেক কিছুই থেকে যায় চোখের আড়ালে। সময়ের সঙ্গে দৃষ্টির ঝাপসা হয়ে আসা যেন শুধু চোখের নয়, অনুভূতিরও পরিবর্তনের প্রতিচ্ছবি। শারমিন ফেরদৌসের কবিতা ‘আড়াল’-এ হারিয়ে যেতে থাকা অনুভূতি, স্মৃতি ও জীবনের সূক্ষ্ম উপলব্ধিগুলো উঠে এসেছে গভীর মমতায়।
শারমিন ফেরদৌস
বাড়ির পাশেই একটা সোনালু গাছ,
এতবার এই পথেই আসা-যাওয়া,
অথচ একবারও চোখে পড়েনি।
অবশ্য চিরাচরিত অভ্যাসে
অনেক কিছুই আমার
চোখ এড়িয়ে যায়।
দূরের, কাছের সবকিছুই
ইদানীং ঝাপসা লাগে।
যতটুকু না দেখলেই নয়, শুধু
ওইটুকুতেই চোখের দৃশ্যমান সীমানা।
কী আশ্চর্য! এই তো বছর কয়েক আগেও
সবকিছুই আমার চোখে পড়ত।
একটা সোনামুখী সূচের ডগায়
কী সুনিপুণভাবে সুতার
দক্ষ প্রবেশ করাতে পারতাম!
যা কিছু গোপনে ছিল,
দিব্যদৃষ্টিতে
তাও চোখ এড়াত না।
দূরের, কাছের—ভালো-মন্দের,
আঘাত-আনন্দের, মায়া-ভালোবাসার
যা ছিল প্রখর দৃষ্টিতে উজ্জ্বলমান,
এতগুলো বছর পেরিয়ে
ক্ষীণ দৃষ্টিতে
ঝাপসা লাগে সব।
অনুভূতি হারিয়ে গেলে
মৃত মানুষের মতই পড়ে থাকে
চোখ দুটো।
১৫৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর