সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্য নিয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের সার্বিক কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ফ্যামিলি কার্ড সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্য নিয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় ফ্যামিলি কার্ডের মূল উদ্দেশ্য ও তথ্য সংগ্রহের সার্বিক কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে সরকারের সমাজসেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্ম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহ নেওয়াজ। এছাড়া স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
'ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত তথ্য ভাণ্ডার তৈরিতে সঠিক ডেটা সংগ্রহের ওপর জোর দেন বক্তারা।
১৫৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর