সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, জরিমানা ১ লাখ টাকা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝাগুরঝুলি এলাকার মেসার্স জান্নাত ফিলিং স্টেশনে অবৈধভাবে রান্নার গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় গ্যাস রিফিলের সরঞ্জামসহ হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই-ঝাগুরঝুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স জান্নাত ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, ফিলিং স্টেশনটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্যাস রিফিলের যন্ত্রসহ প্রতিষ্ঠানটিকে হাতেনাতে ধরা হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে তাৎক্ষণিকভাবে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০