ঝিনাইদহে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ স্লোগানে ঝিনাইদহে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং মহিলা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানাসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা কন্যাশিশুর নিরাপদে বেড়ে ওঠা ও শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
১১৭ বার পড়া হয়েছে