সর্বশেষ

সারাদেশ

সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে অনিরুদ্ধ রায়ের ১৬ লাখ টাকার অনুদান

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে ৮৪টি পূজা মণ্ডপে ১৬ লাখ ৮০ হাজার টাকার বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। 'লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ'-এর চেয়ারম্যান অনিরুদ্ধ রায় নিজস্ব তহবিল থেকে প্রতিটি মণ্ডপ প্রতিনিধিকে ২০ হাজার টাকা করে এই অনুদান তুলে দেন।

সোমবার বিকেলে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার রায়বাড়ির 'গীতা রায় ভবন' প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে অনুদানের অর্থ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত উপস্থিত থেকে স্থানীয় প্রতিনিধিদের হাতে নগদ অর্থ তুলে দেন।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিতে বসবাস করার মধ্য দিয়েই অসাম্প্রদায়িক চেতনা সুদৃঢ় হয়। পারস্পরিক আস্থা ও ভালোবাসাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার প্রধান শক্তি।

অনুষ্ঠানের সভাপতি ও 'লেদার ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ'-এর চেয়ারম্যান অনিরুদ্ধ রায় তাঁর বক্তব্যে পরম সহনশীলতা বজায় রেখে সবাইকে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের সার্থকতা নিহিত থাকে সামাজিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক আচরণের মধ্যে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) আল আমীন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম এবং স্থানীয় সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০