সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ১০৭ স্বেচ্ছাসেবী প্রস্তুত

স্টাফ রিপোর্টার, নড়াইল (কালিয়া)
স্টাফ রিপোর্টার, নড়াইল (কালিয়া)

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রায় ৬৫ হাজার খানার তথ্য সংগ্রহের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১০৭ জন স্বেচ্ছাসেবীকে প্রস্তুত রাখা হয়েছে। প্রথম ধাপে তিনটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে খানাভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হবে।

নড়াইলের কালিয়া উপজেলায় সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রস্তুতি, বাস্তবায়ন পদ্ধতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় কালিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।

প্রেস কনফারেন্সে তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা, নির্ভুলতা ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম সরাফত হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কালিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে খানাভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য মাঠপর্যায়ে দায়িত্ব পালনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া এবং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, শুমারি কার্যক্রম পরিচালনায় ৮৮ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজারসহ মোট ৯৭ জন স্বেচ্ছাসেবীকে মূল দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও ৯ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারসহ ১০ জনকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। সব মিলিয়ে এ কার্যক্রমে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছেন ১০৭ জন স্বেচ্ছাসেবী।

প্রথম ধাপে খাশিয়াল, বাঐসোনা ও পুরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে খানাভিত্তিক শুমারি কার্যক্রম শুরু হবে। এরপর পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভায় তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০