সর্বশেষ

সারাদেশ

যুক্তরাজ্যে বর্ষসেরা রেস্তোরাঁ পুরস্কার পেলেন নরসিংদীর রাকিব রহমান

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রাকিব রহমানের ‘স্পাইস হেভেন’। দীর্ঘ ২৫ বছর ধরে গ্রাহকদের মানসম্মত খাবার ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ রেস্তোরাঁটিকে এ সম্মাননা দেওয়া হয়।

যুক্তরাজ্যের হুইচার্চে অবস্থিত ‘স্পাইস হেভেন’ রেস্তোরাঁটি দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের খাবার পরিবেশন করে আসছে। খাবারের মান বজায় রাখা ও ক্রমাগত মেনু উন্নয়নের কারণে লন্ডন পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এটি ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস’ অর্জন করে।

জমকালো এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন বিবিসির জনপ্রিয় সাংবাদিক জন কে এবং প্রখ্যাত উপস্থাপক লক্ষ্মী গোপাল। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভোজনরসিক মানুষের প্রত্যক্ষ ভোটে সেরা রেস্তোরাঁ ক্যাটাগরিতে বিজয়ী হিসেবে স্পাইস হেভেনের নাম ঘোষণা করা হয়। কারি লাইফ মিডিয়া গ্রুপের জনপ্রিয় অঙ্গপ্রতিষ্ঠান ‘কারি লাইফ’ ম্যাগাজিন প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

বর্ষসেরা পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করে স্পাইস হেভেনের স্বত্বাধিকারী রাকিব রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই জয় অত্যন্ত গর্বের। দীর্ঘদিন ধরে একই গ্রাহক পরিবারকে সার্ভিস দিতে পারা ও প্রবাসে দেশের মুখ উজ্জ্বল করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। উল্লেখ্য, রাকিব রহমান নরসিংদীর মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের সন্তান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমারসেটের টনটনের এমপি গিডিয়ন আমোস ওবিই, বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনির এমপি রুশনারা আলী এবং ব্রেন্ট ইস্টের এমপি ডন বাটলার সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। চার বিলিয়ন পাউন্ডের যুক্তরাজ্য কারি শিল্পে প্রবাসী উদ্যোক্তাদের এই সাফল্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০