সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রাসেল হোসেন, ধামরাই
রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইটভাটাটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নির্মাণাধীন থাকায় এ ঘটনায় কোনো জরিমানা করা হয়নি।

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে নির্মাণাধীন একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ইটভাটাটির অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাড়ারিয়া ইউনিয়নের পাচাইল এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্মাণাধীন থাকায় ইটভাটাটিকে জরিমানা করা হয়নি। তবে ভাটাটির নির্মাণকাজ ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ধামরাই উপজেলায় থাকা অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে। অবৈধ ইটভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো অবৈধ ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০