বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের হেলপারকে আটক করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জের ঠাকুরপাড়া হয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দিকে যাচ্ছিল। এ সময় উফেজা বেগম ও ফরিদা বেগম নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। তখন বাসটি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে এবং এর হেলপার মহিনউদ্দিনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৯ বার পড়া হয়েছে