সর্বশেষ

সারাদেশ

মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান ও সচেতনতা বৃদ্ধি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এতে মশক নিধনের পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

শনিবার সকালে পৌরসভার কমলাঘাট ও তিলার্দি চর এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানকালে রাস্তার পার্শ্ববর্তী জমানো ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ করা হয় এবং মশার লার্ভা ধ্বংসে কীটনাশক স্প্রে করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরী। নিজস্ব আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার রেখে পানি জমতে না দেওয়ার জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত জেলাজুড়ে অব্যাহত থাকবে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০