সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন বক্তারা। তাঁরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করা না হলে জেলাবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেট চত্বরে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির উপদেষ্টা আইনজীবী আযাদ হোসেন বেলাল। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব শেখ মাসুম বিল্লাহ শাহীন।

এতে বক্তব্য দেন বিচার বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, আবুল কাসেম, আইনজীবী আকবার হোসেন, আইনজীবী শফিকুল ইসলাম, মশিউর রহমান, কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো. নূরুন্নবী, আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান ও অজিয়ার রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, জাকারিয়া হত্যাকাণ্ডের দেড় সপ্তাহ হতে চললেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা তাঁদের হতাশ করেছে। মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ দেখতে চান তাঁরা।

তাঁদের ভাষ্য, বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে পুলিশকে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। অন্যথায় জেলাবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের সূত্রপাত হয়। চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাতিজা বাপ্পি হাসানের সঙ্গে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরোধ বাধে।

এ সময় বাপ্পি হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতে আহত হন কলেজছাত্র জাকারিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহারিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন। শনিবার রাতে দায়ের করা ওই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়।

পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০