সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ১৭টি মণ্ডপে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৭টি মণ্ডপে প্রতিমা তৈরি ও আলোকসজ্জার কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মণ্ডপে মণ্ডপে কেনাকাটা ও সাজসজ্জাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। প্রশাসনিক নিরাপত্তার পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে জোরদার প্রস্তুতি।

উপজেলার প্রধান মন্দিরগুলোর মধ্যে শ্রী শ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির, মহিপুর সার্বজনীন পূজা মণ্ডপসহ মোট ১৭টি কেন্দ্রে এবার পূজার আয়োজন করা হয়েছে। কারিগররা প্রতিমায় রংতুলির শেষ ছোঁয়া দিচ্ছেন, আর একই সঙ্গে মণ্ডপ প্রাঙ্গণে ঝুলানো হচ্ছে নানা রঙের চোখধাঁধানো আলোকসজ্জা। আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে তা শেষ হবে।

উৎসবকে ঘিরে স্থানীয় বাজারগুলোতেও কেনাকাটার ধুম পড়েছে। সনাতন সম্প্রদায়ের সব বয়সের মানুষ নতুন পোশাক ক্রয়ে ব্যস্ত সময় পার করছেন, ফলে দোকানদারদের ব্যস্ততাও বেড়েছে বহুগুণ। সার্বিক নিরাপত্তা ও পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর পাশাপাশি প্রশাসন ও পুলিশ বাহিনী কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রতিটি পূজা মণ্ডপে সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দল প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবে, যাতে ভক্তরা নিশ্চিন্তে উৎসব পালন করতে পারেন।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০