যুক্তরাজ্য
যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান যাচ্ছে সৌদিতে, পেছনে দীর্ঘ সামরিক সম্পর্ক
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর এসব যুদ্ধবিমান প্রতিরক্ষামূলক কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি সৌদি আরবকে আকাশে যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের সহায়তা দিতে পরিবহন উড়োজাহাজ ও সামরিক উপদেষ্টাও পাঠাচ্ছে দেশটি। যুক্তরাজ্য ও সৌদি আরবের কয়েক দশকের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এসেছে এই সিদ্ধান্ত।
লন্ডনের হোয়াইট সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ১০০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যে জরুরি ‘কোবরা’ বৈঠক
ইরানকে ঘিরে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাবে সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় জরুরি ‘কোবরা’ বৈঠক ডেকেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
যুক্তরাজ্যে বাংলাদেশি রাষ্ট্রদূত পদে আলোচনায় সিলেটের মুশফিক
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শিগগিরই সেখানে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত কে হবেন তা নিয়েও আলোচনা চলছে।
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের বৈঠক
গণ–অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। দলটির পাঁচ সদস্য ২১ জানুয়ারি নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে এই সাক্ষাতে অংশ নেন।
শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অটল যুক্তরাজ্য
ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নিয়ে শামীমা বেগমের মামলার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)। তবে এ বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসছে না যুক্তরাজ্য সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বহাল রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।