সর্বশেষ

সারাদেশ

ফরিদপুর মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য দিবস পালিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এসব কর্মসূচিতে শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে সচেতনতামূলক র‍্যালি ও নানা কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খান মোহাম্মদ আরিফ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মৃধা মো. শাহিনুজ্জামান।

কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক রোগ নিয়ে প্রচলিত ভুল ধারণা ও সামাজিক কুসংস্কার দূর করতে হবে। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতাপূর্ণ আচরণ নিশ্চিত করাও জরুরি।

চিকিৎসকেরা বলেন, মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে অবহেলা করা উচিত নয়। এ ধরনের সমস্যা দেখা দিলে শুরুতেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।

বক্তারা আরও বলেন, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি বৈষম্য পরিহার করতে হবে। তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাঁদের অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার মাধ্যমে আরও মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০