সর্বশেষ

সারাদেশ

সাটুরিয়ায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাই ও ভাতিজাদের লাঠির আঘাতে বড় ভাই নিহত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১১:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার ছেলেদের বিরুদ্ধে বড় ভাই নূর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সকালে সংঘটিত এই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিল্লী ইউনিয়নের পশ্চিম চর তিল্লি গ্রামের বাসিন্দা নিহত নূর হোসেনের সঙ্গে তার ছোট ভাই আবুল হোসেন এবং ভাতিজা সোহেল ও রতনের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দ্বন্দ চলছিল। শনিবার সকালে এই বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আবুল হোসেন ও তার দুই ছেলে মিলে নূর হোসেনকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন এবং মাথায় গুরুতর জখম করেন।

আঘাতের তীব্রতায় নূর হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ঢামেকে পৌঁছালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা জানান, দুই পরিবারের মাঝে জমিজমা সংক্রান্ত ঝগড়া মিটাতে পূর্বে গ্রাম্য সালিশ করা হলেও সিদ্ধান্ত মানতেন না আবুল হোসেন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০