সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে শিশু মাহফুজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা আক্তার হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করেছে এসআরবি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের নগরকান্দায় শিশু মাহফুজা আক্তার হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দার তারাকান্দি এলাকার ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে আসামিরা তাঁদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে প্রধান আসামি বাবলু শেখের বসতবাড়ির পাশের একটি বাগান থেকে মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পারিবারিক পূর্ববিরোধের জেরে ১ আগস্ট বিকেল থেকে রাতের কোনো একসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে শিশুটিকে হত্যা করা হয়।

এ ঘটনায় মাহফুজার বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে নজরদারি বাড়ায় এসআরবি-১০। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবলু শেখকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০