সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে ৪ দিন পর নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের বেলকুচিতে চার দিন ধরে নিখোঁজ থাকা আব্দুর রাজ্জাক শেখ (৬০) নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চালককে হত্যার পর তার অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এই হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে আব্দুর রাজ্জাক শেখ নিজের অটোভ্যান নিয়ে প্রতিদিনের মতো উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার আর কোনো সন্ধান পাচ্ছিলেন না। স্বজনেরা সম্ভাব্য নানা স্থানে সন্ধান চালিয়েও তার কোনো খোঁজ মেলেনি।

পরবর্তীতে শনিবার দুপুরে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের বেলকুচি উপজেলার সমেশপুর এলাকার হাবিব স্মৃতিসৌধের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে স্বজনরা গিয়ে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। নিহত রাজ্জাক শেখ সিরাজগঞ্জ সদর থানার সৈয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত আরু শেখের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ তদন্ত কাজ চলছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০