সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বিতর্ক, শিক্ষকদের ফাঁসানোর চেষ্টা

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আজমের হৃদরোগে মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। চিকিৎসকের মতে এটি স্বাভাবিক মৃত্যু হলেও স্থানীয় একটি গোষ্ঠী ও রাজনৈতিক মহল শিক্ষকদের দায়ী করে স্কুলে মব তৈরি করে। পাঠদান ব্যাহত করে অস্থিতিশীল পরিবেশ তৈরির এই অপচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সহকারী শিক্ষকরা।

ঘটনার অনুসন্ধানে জানা যায়, শিক্ষক দিবসের দিন যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শুভেচ্ছা গ্রহণ করেন প্রধান শিক্ষক নূর আজম। দাপ্তরিক কাজ শেষে তিনি পার্শ্ববর্তী বাজারে চা পানের উদ্দেশ্যে যান। সেখানে শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

তবে মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বিদ্যালয়ের অফিস সহায়ক সুজাত বাদশাহ কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন। হঠাৎ বহিরাগতদের এমন স্লোগান ও বিশৃঙ্খলায় চরম আতঙ্কিত হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক অসন্তোষকে ঢাকতে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে।

ভারপ্রাপ্ত শিক্ষক আফরোজা বানু জানান, মৃত প্রধান শিক্ষকের সাথে অন্য কোনো শিক্ষকের সামান্যতম বিরোধও ছিল না। বিদ্যালয়ে গত কয়েক মাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অভিযুক্ত শিক্ষকরা সর্বদাই নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করে মাঠে বহিরাগতদের প্রবেশ করিয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত করার ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সহকর্মীরা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০