সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চোরাই স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে এক বসতবাড়িতে চুরির ঘটনার সূত্র ধরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধার করা মালামাল জব্দসহ আসামিদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রাকিবের বসতবাড়িতে এক দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম শুরু হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এসলাম আলীর নেতৃত্বে একটি চৌকস দল শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানে জড়িত সন্দেহে শিবগঞ্জের রানীহাটি ডোমপাড়ার ভীম ডোম এবং রামকৃষ্ণপুর মাঝপাড়ার মো. শাহ জামালকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে এক জোড়া স্বর্ণের বালা, একটি চেইন এবং একটি আংটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০