সর্বশেষ

সারাদেশ

বগুড়ায় শহীদ জব্বার ক্লাবের জায়গায় শিশু পার্কের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বগুড়া
স্টাফ রিপোর্টার, বগুড়া

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বগুড়া শহরের রহমাননগর এলাকায় ঐতিহ্যবাহী শহীদ জব্বার ক্লাব ও পাঠাগারের জমিতে পূর্ণাঙ্গ শিশু পার্ক নির্মাণের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার আয়োজিত এক মানববন্ধনে শিশুদের জন্য নিরাপদ খেলার পরিবেশ নিশ্চিত এবং শহীদের স্মৃতি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সময়ে নগরায়ণের চাপে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য উন্মুক্ত খেলার মাঠ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে স্থানীয় শিশুরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে ক্লাবটির জমিতে পার্ক তৈরি করা হলে তা পুরো এলাকার বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

বক্তারা আরও জানান, ঐতিহাসিক স্থাপনাটি নিয়ে জালিয়াতির মাধ্যমে অবৈধ দখলের নানা অপচেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা মো. হারুন আর রশিদ মুসাসহ সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে ওঠা এই দখলের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তাঁরা। অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করে জমিটি উদ্ধার করতে কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ভাষা শহীদের স্মৃতি বিজড়িত এই জায়গাটি সংরক্ষণ করবে। পাশাপাশি একটি আধুনিক ও মানসম্মত শিশু পার্ক গড়ে তুলে কোমলমতিদের শারীরিক বিকাশের সুযোগ সৃষ্টিতে কার্যকরী ভূমিকা পালন করবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০