সর্বশেষ

সারাদেশ

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এমপিওভুক্তির পরও কাটেনি সংকট

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়ে এমপিওভুক্তির দুই বছর পরও কাটেনি অবকাঠামোগত ও প্রশাসনিক সংকট। জরাজীর্ণ শ্রেণিকক্ষ, শিক্ষক নিয়োগে অনিয়ম এবং শিক্ষা উপকরণের অব্যবহারে ঝুলে আছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। ফলে প্রতিষ্ঠার এক দশক পরও শিক্ষার সঠিক পরিবেশ নিশ্চিত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে শ্রেণিকক্ষের জরাজীর্ণ টিনের চাল দিয়ে বৃষ্টিতে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। তীব্র গরমে শ্রেণিকক্ষে কোনো পাখার ব্যবস্থা নেই, পাশাপাশি শৌচাগারের অবস্থাও অত্যন্ত বেহাল।

খাতায় ১৭২ জন শিক্ষার্থীর নাম থাকলেও ক্লাসে উপস্থিতি দেখা যায় মাত্র ১৫ থেকে ২০ জনের। অন্যদিকে, জনবলকাঠামো অনুযায়ী আটজন শিক্ষক-কর্মচারী থাকার কথা থাকলেও হাজিরা খাতায় নাম রয়েছে ১২ জনের। নিয়মবহির্ভূত নিয়োগ ও সরকারি বই না দেওয়ার অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, ডিজিটাল ল্যাব ও সংগীত শিক্ষক থাকা সত্ত্বেও এসবের সঠিক ব্যবহার নেই। অবকাঠামোগত সংস্কার, শিক্ষা উপকরণের সুষম বন্টন এবং শিক্ষক নিয়োগের অনিয়ম তদন্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে মন্তব্য নিতে প্রধান শিক্ষক নূর-ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফুলবাড়ী উপজেলা একাডেমিক সুপারভাইজার সমস্যাটির কথা স্বীকার করলেও ইউএনও দিলারা আকতার এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০